মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়,
দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর অব. রানা মোহাম্মদ সোহেল। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে
সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, দক্ষ চৌকস পুলিশ অফিসার ইনচার্জ জনাব মোঃ মোক্তারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, আহমেদ হোসেন ভেন্ডার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, ও এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্য ও আরো অনেকেই।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.