
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে রংপুর বিভাগ থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণির বাংলা পত্রিকা দৈনিক যুগের আলো'র প্রতিষ্ঠা বার্ষিকী। দৈনিক যুগের আলো পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি মাইদুল হাসানের সার্বিক আয়োজনে গতকাল ১৭ই সেপ্টেম্বর রবিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক আবেদ আলী, সিনিয়র সাংবাদিক বিদ্রোহী নিউজ সম্পাদক মাহাদী হাসান মানিক, বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান জসি, সাংবাদিক সফিকুল ইসলাম সফি, হাসানুজ্জামান সিদ্দিকী, শরিফুল ইসলাম প্রিন্স, আসাদুজ্জামান স্ট্যালিন, মর্তূজা ইসলাম, হাসানুর কাবীর মেহেদী, ছানোয়ার হোসেন বাদশা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবু মৃতুঞ্জয় রায়, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতী প্রমুখ। প্রধান অতিথি'র বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন, রংপুর বিভাগের সর্বাধিক পাঠক নন্দিত প্রথম শ্রেণির বাংলা পত্রিকা দৈনিক যুগের আলো হাঁটি হাঁটি পাঁ পাঁ করে শুদীর্ঘ ৩১ বছর পেড়িয়ে ৩২ বছরের পদার্পন করায় পত্রিকাটির সম্মানিত প্রকাশক ও সম্পাদক মহোদয় সহ পত্রিকাটির সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও পাঠক শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সঙ্গে প্রত্যাশা রাখি আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে দেশ, জাতি তথা সমাজ পরিবর্তনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোক্ষম ভুমিকা রাখবে যুগে যুগে দৈনিক যুগের আলো এই কামনা করি। আমি পত্রিকাটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.