
মোঃ রোকনুজ্জামান রোকন
(কুড়িগ্রাম)উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০ নংবঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলার আয়োজন করা হয়। "সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন -উদ্ভাবনে স্থানীয় সরকার,,এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার সরকার দিবস/২৩ উন্নয়ন মেলার আয়োজন করেন। ইউনিয়ন পরিষদচত্বরে আজ মঙ্গল (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৩.৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এই উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মায়নুল ইসলাম লিটন। মেলায় উপস্থিত ছিলেন, সোনাহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনজুরুল ইসলাম বিএসসি, মোঃ আলমগীর হোসেন প্রধান শিক্ষক সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মোঃ এনামুল হক ফুলে বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ মজিবর রহমান মন্ডল সিনিয়র সহ-সভাপতি সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ বাবুল আক্তার অধ্যাক্ষ সোনাহাট ডিগ্রি কলেজ, মোঃ রোকনুজ্জামান রোকন সভাপতি ন্যাশনাল প্রেস সোসাইটি ভূরুঙ্গামারী উপজেলা শাখা সহ আরো অনেকে।
মেলা উদ্বোধন শেষে একটি র্যালী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে কলেজ মোড়ে থেকে সোনাহাট বাজার সড়ক প্রদক্ষিণ শেষে আবার
পরিষদ হলরুমে এসে শেষ হয়। এসময় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য গণ ও মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস/২৩ উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হয়। আলোচনা শেষে সরকারের সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত জনসাধারণকে তাবারক বিতরণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.