
নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিস ব্যাবসায়ীর দোকানে হামলা করা হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলার বিকে নগর ইউনিয়নের ডিস ব্যাবসায়ী নাসির মাদবর ও বিল্লাল।
ঘটনাস্থল আনন্দ বাজার ব্রিজের পশ্চিম পাশে গেলে দেখা যায়, একটি দোকানের মধ্যে ভাঙাচুরা অবস্থায় রয়েছে মূল্যবান সব মেশিনারি পার্টস ও বিভিন্ন রকম কাটা তার। এসব মূল্যবান জিনিশপত্র কুপিয়ে ও পিটিয়ে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী বিল্লাল ও নাসির মাদবর জানান, ঘটনার সাথে সম্পৃক্ত থাকা মজিবুর বানিয়া মূলত শিবচরের বাসিন্দা। শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের বানিয়া বাড়ি তাদের। তাদের দাবী মজিবুর বানিয়া সাবেক চেয়ারম্যান সাইদুল সরদারের সাথে মিলে বিকে নগরে সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
ঘটনাস্থলের আশপাশের লোকজন জানায়, বিকে নগর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান মজিবুর মাদবর ও সাইদুল সরদারের সাথে বিরোধ দীর্ঘদিনের। সাইদুল সরদারের সাথে যোগ দিয়েছে আরেক প্রভাবশালী বানিয়া পরিবার। যাদের বিরুদ্ধে বিকে নগর, কাদির পুর সহ পাশ্ববর্তী ইউনিয়ন সেনেরচরেও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। মজিবুর মাদবর ও মজিবুর বানিয়া দুই পক্ষই চায় আনন্দ বাজারে প্রভাব বিস্তার করতে। তারই সূত্র ধরে ধারাবাহিক ভাবে মারামারির ঘটনা ঘটে চলছে এখানে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে মজিবুর মাদবর পন্থী বিল্লাল মজিবুর বানিয়া পন্থীদের গালিগালাজ করে। এমন অভিযোগে হামলা করে মজিবুর বানিয়া পন্থীরা। ঘটনার পর বানিয়া পন্থীদের অস্ত্র সহ মোহড়া দিতে দেখা গেছে আনন্দ বাজারে।
এদিকে ঘটনার পর সাবেক চেয়ারম্যান সাইদুল সরদারের ভাতিজা রায়হান সরদার, ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন, রাজ্জাক মাদবর ও নাসির মাদবর ভয় পেয়ে বাজার ছেড়ে পালিয়েছে। সাহস থাকলে বাজারে থাকলো না ক্যান?
এদিকে ঘটনার পর সাইদুল সরদার ও মজিবুর বানিয়া গ্রুপের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, দোকান ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.