
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চর হলদিবাড়ি তে ফসলী জমি
থেকে বালু উত্তোলন করে বিক্রি করে দিতেছে বালু ব্যবসায়ীরা।
তারা প্রতিনিয়ত চাষাবাদের জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে দেয় তাহার রহ রহ নজির রয়েছে। এখানে বিভিন্ন জন সিন্ডিকেট করে মানুষকে ভুলভাল বুঝিয়ে জমি থেকে বালু নিয়ে দিনরাত বিক্রি করে দিতেছে। এ বিষয়ে এলাকাবাসীরা জানান যে তারা এত বড় ক্ষতি সাধন এখান থেকে করে গেল, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা খুব কষ্টতে আছি না জানি কখন কি দুর্ঘটনা ঘটে।
সরকারি নির্দেশক্রমে বালু উত্তোলন করা যদি বন্ধ হয় তাহলে আমাদের গ্রামে প্রতিনিয়ত কেন বালু উত্তোলন করে তারা। আমরা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে, তারা চাষাবাদের জমিগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে এ বিষয়ে তাদের কোন কিছু বলতে গেলে হতে হচ্ছে আমাদের দোষের দোষী শুনতে হচ্ছে অনেক কথাবার্তা। এবং কিছুদিন গত হল তারা রাস্তার সাইটে মেশিন লাগিয়ে বালু উত্তোলন করতে দেখা গিয়েছিল। কিন্তু সংবাদকর্মীরা তাদের কাছে যেতে না যেতেই মেশিন খোলে নিয়ে তারা পালিয়ে যায়।
এবং তারা বলে আমরা আর মেশিন লাগাবো না, কিন্তু ঠিক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার তারা ফসলি জমি কেটে বালু বিক্রি করে দিতেছে। তো এভাবেই চলতে থাকলে চাষাবাদ এর একদিন জমি খুঁজে পাওয়া যাবে না, এই আশা করতেছেন এলাকাবাসীরা। যারা এই অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করতেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.