নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ঝাটিয়া পাড়া বাজার হয়ে বাংগড্ডা পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ৷ প্রায় বছর কয়েক ধরে সড়কটি সংস্কারের কাজ করা হয়নি ৷ সড়কের এই বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগে পার করছে ৷ সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায় ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির পুরোটাই বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা ৷ মাহিনী বাজার থেকে ঝাটিয়া পাড়া বাজার পর্যন্ত বড় বড় গর্তের কারণে সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে ৷ শাহআলী সুপার বাস হাসানপুর ঝাটিয়া পাড়া বাজার হয়ে বাংগড্ডার মধ্য দিয়ে কুমিল্লা জাঙ্গালিয়া পর্যন্ত যাতায়াত করে। রাস্তায় গর্তের কারণে শাহআলী সুপার বাসগুলো এখন বাংগড্ডা ফুড ভিলেজ এর সামনে থেকে যাতায়াত করছে, রাস্তার মধ্যখানে বড় বড় গর্তের কারণে বাসগুলো হাসানপুর পর্যন্ত যেতে পারছে না। তাতে এই এলাকার জনগণের কুমিল্লা শহরে চাকরী ও দৈনন্দিন কাজ থাকা সত্ত্বেও সময়মতো না যেতে পেরে চরম দুর্ভোগে পড়ছে ৷
এই উপজেলার হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে ৷ এছাড়া কমপক্ষে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পথে যাতায়াত করে ৷ এলাকাবাসীরা জানান এই রাস্তার কারণে আমরা চরম অসুবিধার মধ্যে আছি ৷ সড়কটির সুরকির স্তর দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের ৷ এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়,
যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ৷ এলাকাবাসী আরো জানায় গত বুধবার একটি অটোরিকশা যাত্রীসহ শ্রীরামপুর নামক গ্রামের কাছে রাস্তার গর্তে পড়ে যায় এতে চালকসহ যাত্রীগণ আহত হন ৷ রায়কোট উত্তর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষজন বলেন সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের ৷ অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোন নজর নেই ৷এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.