
এইচ এম বাশার
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয় গ্রামে গাছ থেকে সুপাড়ি পারাকে কেন্দ্র করে সুরর্কির আঘাতে একজন নিহত হয়েছে। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃতু ঈসমাইল হোসেন সর্দারের ছেলে ইব্রাহীম সরদার (৭০) ১৪ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান, তার পরিবারের তরফ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায় ১৪ অক্টোবর সকাল সাত টায় ইব্রাহীম সরদারের সুপারি বাগানে একই এলাকার মঙ্গল সরদারের ছেলে দুলাল সরদার লোকজন নিয়ে সুপাড়ি পাড়তে এলে গাছ মালিক ইব্রাহীম সরদার বাধা দেয় এক পর্যায় ক্ষিপ্ত হয়ে দুলাল সরদার ও তার সঙ্গে থাকা লোকজন নিয়ে ইব্রাহীমের উপরে দেশীয় অস্ত্র সুরর্কি দা লাঠি দিয়ে আঘাত করে।
তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি হলে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায় সেখান অবস্থার আরও অবনতি হলে জরুরি ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর সন্ধ্যায় মারা যায় ইব্রাহীম সরদার।
এবিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ মোঃ আল মামুন বলেন সকালে সুপাড়ি পারাকে কেন্দ্রকরে সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা করেছিল তার পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মারা যাবার খবর পেয়ে হত্যা মামলা রুজু করা হয়েছে। ইন্দুরকানী থানা মামলা নং-৭ / ১৪/১০/২০২৩ খ্রিঃ
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.