মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:
সাবেক সিনিয়র সহকারী সচিব ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদের সহধর্মিনী হাসিনা বেগম (৭৮) বার্ধক্য জনিত কারণে আজ ১৪ অক্টোবর বেলা ১টায় সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা'সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার কর্মকর্তাগণ'সহ জেলার কলারোয়া, তালা, আশাশুনি, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সমস্যারা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.