নিজস্ব প্রতিবেদক:
২৮ অক্টোবর বিএনপি কর্তৃক মহাসমাবেশের দিন পুলিশের উপর নৃশংস হামলায় জড়িত দুষ্কৃতকারী ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক আপন আহমেদকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ পল্টন ময়দানে বিএনপি'র সমাবেশের আগ মুহূর্তে কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর বিএনপির নেতা—কর্মী কর্তৃক যে নৃশংস ও বর্বর অত্যাচার করা হয় তা মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে। দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর বর্বরোচিত এই আক্রমণের ভিডিও দেখে আসাদুজ্জামান পিপিএম (বার), পুলিশ সুপার, ঢাকা মহোদয় ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার ঢাকা এর নির্দেশনা পেয়ে শাহাবুদ্দিন কবির, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরানীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস তদন্ত টিম ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের কাজ শুরু করে। তদন্ত টিম পুলিশের উপর বিএনপি নেতা—কর্মীদের নৃশংস আক্রমণের ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজ পর্যালোচনা করে কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর আক্রমণের নেতৃত্বদানকারী মূল আসামি আপন আহমেদকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জনাব মোহাম্মদ মামুন অর- রশিদ পিপিএম, অফিসার ইনচার্জ, কেরানীগঞ্জ মডেল থানা এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অলক কুমার দে—এর নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার একটি আভিযানিক দল পটুয়াখালীর গলাচিপায় অভিযান পরিচালনা করে আসামি আপন আহমেদ কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন পুলিশের উপর নৃশংস হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে আসামীর দেওয়া তথ্য মতে ঘটনার দিন আসামীর পরিহিত লাল শার্ট এবং অ্যাশ কালারের প্যান্ট আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি দেখানো মতে জব্দ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.