নুর হোসেন রিপন
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার মাঝি হতে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ০৯ জন।
২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার ও মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেন এ নয় জন প্রার্থী। এর আগে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে নিজ অনুসারীদের নিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
রামগঞ্জ আসনে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী, দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ব্যারিস্টার তৌহিদুল ইসলাম বাহার, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী।
জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৭৯৩ জন।
এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮৩৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৬ হাজার ৯৫৯ জন।
উল্লেখ্যঃ গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.