রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম:
আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়ন প্রত্যাশীদের ভিড় লক্ষণীয়। এদিকে মনোনয়ন ও আসন বিন্যাসে আসছে নতুন চমক।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে কৃষক শ্রমিক জনতালীগের নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন রাজনীতি'র ধারায় (গামছা মার্কা) মনোনয়ন নিয়ে মাঠে আসছেন উদীয়মান, তৃণমূল থেকে উঠে আসা গামছা'র সৈনিক আল আমিন সরদার।
এম.এস সরদার ফেব্রিক্স এবং এম.এস ট্রান্সপোর্ট এর স্বত্বাধিকারী আল আমিন সরদার ইতিমধ্যে এলাকায় সাধারন মানুষের কাছে অনেক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন। তিনি কৃষক শ্রমিক জনতালীগের
একজন ত্যাগী, সৎ সংগঠক। তার নির্বাচনী এলাকায় বিনয়ী, ভদ্র, সদালাপী এবং একজন সৎ মানুষ হিসেবে আল আমিন সরদার ইতিমধ্যেই সমাদৃত হয়ে উঠেছেন।
নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।
নির্বাচনের বিষয়ে আল আমিন বলেন, আমি এই প্রথমবার কৃষক শ্রমিক জনতালীগে'র মনোনয়ন পত্র ক্রয় এবং জমা প্রদান করলাম। বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) আমার সকল বিষয় বিবেচনা করে আমাকে মূল্যায়ন করলে জনগণ আগামী নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আমার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করবে এবং এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ আমার বিজয়ে একজোট হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.