মো:নুর হোসেন রিপন
প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতিবর্তমান সংসদ সদস্য
ড. আনোয়ার হোসেন খান।
৩০ নভেম্বর সকাল ১১.০০ টার সময় নৌকা মার্কার সমর্থিত হাজারো নেতা কর্মীরা বিভিন্ন রকম গাড়ি, পিকআপ, মোটরসাইকেল ও বিভিন্নপ্রকার বাদ্যযন্ত্র সাথে নিয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে রামগঞ্জ এর শেষ সীমানা কাটাখালি ব্রিজ পর্যন্ত গিয়ে প্রিয় নেতা
ডঃ আনোয়ার হোসেন খান।
কে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায়। পরে তিনি সকল নেতাকর্মী সহ রামগঞ্জের জনসাধারণ ও পেশাজীবি মানুষের সাথে সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন। বিভিন্ন স্থান পরিদর্শনের পরে তিনি দুপুরের শেষের দিকে রামগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা: শারমিন ইসলামের কাছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
ড. আনোয়ার হোসেন খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনে ও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন বলে জানান । তিনি নিজের জয়ের ব্যাপারে ও শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগ ,সহ উপজেলা ও পৌরসভার সকল সহযোগী ও অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, সেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ,নির্মাণ শ্রমিক লীগ সহ পৌরসভা ওয়ার্ডের সকল কাউন্সিলর বৃন্দ ও প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও নৌকা মার্কা সমর্থিত অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি
৫ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ ৭ জানুয়ারি বলে জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.