
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম তিস্তার রেলপথে রাজারহাটের ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রীজের ওপরে রেললাইনের, (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেলে নাশকতা করতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছে রেল কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ১১টার দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মোঃ মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন,গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের(সিলিপার পিন) বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাই।
উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তিনি আরও বলেন,শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর সন্ধ্যা ৭টায় কাউনিয়া থেকে কুড়িগ্রাম শার্টল ট্রেন চলাচল করবে।
আজ বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ,জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায়,সহকারী কমিশনার (ভুমি) এ বি এম আরিফুল হক,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত সময় লাইন মেরামত করেন। এ কারণে ট্রেন চলাচলের কোন বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে। এর পেছনে কারা ছিল অন্য কোনো কারণ আছে কি না,তা তদন্ত করবে প্রশাসন।
রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন,প্রশাসনের কর্মকর্তারা সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি। ঘটনাটি চুরি না,অন্য কোনো উদ্দেশ্যে আছে কিনা-এ প্রসঙ্গে তিনি বলেন,
ঘটনাটি কারা,কী উদ্দেশ্যে করেছে এবং যারা জড়িত আছে,তাদের শনাক্ত করে বের করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.