
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী ৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা এবং মহিপুর থানা) আসনে উৎসব মুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছে প্রার্থী এবং সমর্থকেরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় লালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শেরেবাংলা নৌঘাঁটি সংলগ্ন নতুন বাজারে উঠান বৈঠকের আয়োজন করেছেন।এ-উঠান বৈঠকে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ শাহজাহান মল্লিক কে সভায় সভাপতি করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারিখ খান। তিনি তার বক্তব্যে বলেন 'করোনা সংক্রমণের সময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা নেতা বর্তমান এম পি অধ্যক্ষ মহিবুর রহমান জীবন বাজি রেখে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। তার সময় কলাপাড়ায় শালিশ বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিলনা। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলো বিধায় দল তাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন। আজকে যারা দলীয় প্রধানের নির্দেশনা প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তারা এক সময় এ জনপদে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। এবার নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শান্তি চান, না সন্ত্রাস চান। যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয় তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিন।'
'আমরা যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা,আমদের মার্কা 'নৌকা', এর বাইরে আর কিছু নেই বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের আস্থার প্রতিক লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারিখ খান।
নৌকার সমর্থনে আয়োজিত এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন তালুকদার।লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নিজাম প্যাদা। লালুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নান্নু সরদার, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লিগের সাধারন সম্পাদক মোঃ সালাম বিশ্বাস, লালুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হালিম হাওলাদার।
এসময় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মী সমর্থক ও আওয়ামীলীগের সহযোগী অংগ সংগঠনের নেতা, কর্মী, সমর্থক সহ সাধারণ ভোটারগন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.