
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বয়কট ও তামাশার নির্বাচন দাবী করে এবং ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে রামগঞ্জ পৌর কলাবাগান সড়ক থেকে তাদের আটক করা হয়।
এদিকে আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করার সময় বিএনপি ও ছাত্রদলের চার নেতাকে হাসিমুখে সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা গেছে।
গ্রেফতারকৃত হচ্ছেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন হোসেন।
গ্রেফতারকৃতদের আইনজীবি অ্যাডভোকেট খোরশেদ আলম জানান, আজ শুক্রবার বিকালে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকে মুক্ত করতে বিজ্ঞ আদালতে জামিন চাওয়ার পর বিজ্ঞ বিচারক শুনানী শেষে পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চুকে জামিন দেন।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন জানান, মামলা-হামলা, গ্রেফতার করে বিএনপির মনোবল দুর্বল করা যাবে না। গত ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৩৩ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীরা বাড়ীতে থাকতে পারছেন না।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।। আজ শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পৌর কলাবাগান এলাকায় লিফলেট বিতরণকালে তাদের চারজনকে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.