রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের ৩ জন সদস্য উপ পুলিশ পরিদর্শক হতে পুলিশ পরিদর্শক পদে এবং ১ জন কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আজ( ৩১ ডিসেম্বর) তাদের র্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ শরীফুল ইসলাম, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ তাজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক সশস্ত্র মোঃ রেজাউল করিম এবং নায়েক মোঃ শাহিন।
পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শকদের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সাহস ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী ও ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.