
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে
অসহায় মানুষের মাঝে বিজিবি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।
এসময় শীতবস্ত্র কম্বল পেয়ে রাবেয়া বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, তিন দিন চার দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজক্যা বিজিবির কম্বল পায়া,মোর খুব উপকার হইল । দোয়া করমো আল্লাহ এমারগুলার ভাল করুক।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। এই দূ্র্যোগপূর্ন এলাকায় শীতের বৈরী আবহাওয়া থেকে মানুষের শীতের কষ্ট নিবারনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এভাবে আপনাদের পাশে থেকে আমরা যেন সবসময় উপকার করতে পারি এই প্রত্যাশায়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.