মোঃ আল-আমিন ইসলামঃ
প্রচন্ড শীতে কাঁপছে উত্তর বঙ্গের জনজীবন, শুরু হয়েছে শৈত্য প্রবাহ।
উত্তর বঙ্গের জেলা নীলফামারী সহ প্রায় সকল জেলা উপজেলাতে শুরু হয়েছে প্রচন্ড শীত এবং শৈত্য প্রবাহ।
কুয়াশাছন্ন থাকে প্রায় সারা দিনরাত। সন্ধ্যা হতেই নামে ঘন কুয়াশা।
যার কারনে থমথমে পরিবেশ তৈরি হয়েছে জনজীবনে। ছোট বড় সকল পরিবহন রাস্তায় চলাচল করতে সমস্যা দেখা দিয়েছে এমনটি বলেছেন পরিবহন ও ছোট ছোট গাড়ির ড্রাইভার,ও হেলপাররা।
বিশেষকরে নীলফামারি জেলাটি তিস্তার উপকূলে হওয়াতে প্রতিবছর শীত অন্যান্য জেলার চেয়ে এই জেলায় অনেক বেশি হয়ে থাকে।
তাই এবারও শুরু হয়েছে প্রচন্ড শীত ও শৈত্য প্রবাহ।
যা টানা পাঁচ দিন ধরে চলে আসছে তিস্তার তীরে অবস্তিত নীলফামারী জেলায়।
এরকম শীতের তীব্রতা ও শৈত প্রবাহের কারনে বয়বৃদ্ধ, কিশোর, শিশুবাচ্চা সহ প্রায় সকল বয়সের মানুষের জীবন রয়েছে ঝুঁকিতে।
দ্রব্য মূল্যের এই লাগামহীন বাজারে কৃষক দিনমজুর যারা আছে তারা ঠিকমতো বের হতে পারছেনা তাদের দৈনন্দিন কাজে।
অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর এবং কৃষকের পরিবার।
তিস্তার আশেপাশের এলাকা গুলোতে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই।
জেলার বেশ কিছু জায়গা যেমন বাজার, ঘাট, শহর থেকে শুরু করে রাস্তার মোড় ও দোকানপাটের সামনে জ্বালানি কাঠ, গাড়ির টায়ার, এবং বিভিন্ন আগুন জ্বালানোর জ্বালানির সামগ্রী দিয়ে আগুন জ্বালিয়ে শীতের তীব্রতার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.