
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের ভিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গতকাল (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ ও গণউপদ্রবের মাধ্যমে বিরক্তি সৃষ্টি করে।
এই সংবাদ প্রাপ্তির পর কুড়িগ্রাম সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মিউজিক বন্ধ করে তাদেরকে সচেতন করা হয়।
এবং চারটি স্থান থকে ৪ টি এমপ্লিফায়ার জব্দ করে কুড়িগ্রাম থানা পুলিশ।
পরবর্তীতে উচ্চ শব্দে ৭৫ ডেসিবল এর উপরে মাইক বাজিয়ে/ মিউজিক বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সকলকে অবগত করা হয়।
একই সাথে যে কোন মাইকিং/ মিউজিক বা শব্দের ক্ষেত্রে ৭৫ ডেসিবল মাত্রা মানার জন্য সকলকে আহবান জানাচ্ছে পুলিশ।
অসুস্থ নাগরিক, গর্ভবতী নারী, শিশুর ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে সেদিকেও খেয়াল রাখার জন্য মাইকিংকারী বা মিউজিককারীদের আহবান পুলিশের।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.