বিশেষ প্রতিনিধি:
১৯ জানুয়ারী ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ৩.৩০ টায়। "নীলাচল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ রংপুর" এর উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠে অসহায়/দরিদ্র শীতার্তাদের মাঝে ২৫০ পিচ কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফিরুজুল ইসলাম দুলাল,জি.এম কামরুল হাসান শামীম,সংগঠনের সভাপতি মোজাহারুল ইসলাম মাজহার, সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ,সাধারণ সম্পাদক- আতিকুজ্জামান সুজন কোষাধ্যক্ষ-তাহমিদুল করিম স্বপন, নির্বাহী সদস্য- আবতাবুজ্জামান চয়ন,রাশেদুল ইসলাম রতন,ইন্জিনিয়ার শেখ রেজওয়ান,খায়রুল আনাম সিদ্দিকী,মকবুল হোসেন খান,সংগঠনের সাহিত্য সম্পাদক অহিদুল ইসলাম,রোমানা ফেরদৌস,কামরুজ্জামান মিলন,মনিরুল হাসান রুবেল,সোহেল আহম্মেদ,নাহিদা আলম লুবনা,সংগঠনের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আইনুল হক,রেন্জু চৌধুরী, আব্দুল মান্নান,মাহাবুবা বেগম, প্রমুখ উপস্থিত ছিলেন। অসহায় দরিদ্র শীতার্তরা কম্বল পেয়ে উক্ত সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ফিরুজুল ইসলাম দুলাল তার বক্তব্যে বলেন সংগঠনের পক্ষ থেকে এরকম সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবশেষে সংগঠনের সভাপতি জনাব মাজহার তার বক্তব্যে বলেন এ ধরনের সমাজ সেবা মূলক কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.