সোহাগ হাসানঃ
ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানার একটি মোবাইল চুরি মামলার তদন্ত করতে গিয়ে চোর চক্রের দখল থেকে বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার সহ ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিদের গ্রেফতার করেন কেরানীগঞ্জ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই আজাদ।
সু যোগ্য এই পুলিশ কর্মকর্তা মোবাইল চুরি মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়, ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা স্মারক পেলেন কেরানীগঞ্জ মডেল থানার সুযোগ্য পুলিশ অফিসার এসআই আবুল কালাম আজাদ।
ঢাকা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, (পিপিএম বার) মহোদয় ২৫/০১/২০২৪ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময়, ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে এক সভার আয়োজন করেন।
এবং পুলিশ সুপার জনাব, আসাদুজ্জামান (পিপিএম-বার) মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় বিপুল পরিমাণ মোবাইল সেট উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ,
ঢাকা জেলার নভেম্বর ২০২৩ মাসে শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করেন।
ভালো কাজের ও শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন ঢাকা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ এসআই আবুল কালাম আজাদ।
উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব মোঃ সাজেদুর রহমান,
অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা)। জনাব মোবাশশিরা হাবিব খান(পিপিএম) মহোদয় ।
মোবাইল চুরির মামলায় বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান সহ অভিযানের সাহস যুগিয়েছেন এবং অভিযানের বিষয় সার্বিক সহযোগিতা করেন কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশের আস্থার প্রতীক জনাব মোঃ শাহাবুদ্দিন কবীর(বিপিএম),
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মহোদয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.