
শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধি:
অবৈধ সম্পদ অর্জনের মামলায় গাইবান্ধা পোস্ট অফিসের কর্মচারী হাবিবুর রহমানকে ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুরের দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী রায় ঘোষণা করেন। এর আগে, অন্য একটি মামোতেও ৯ বছরের সাজা হয়েছিল হাবিবুর রহমানের।
মামলার বিবরণে জানা গেছে, হাবিবুর রহমান গাইবান্ধা ডাকঘরে পোস্টাল অপারেটর পদে চাকরি করাকালিন ভুয়া সঞ্চয় পত্রের একাউন্ট খুলে কোটি টাকা আত্মসাৎ করে। এ ছাড়াও তিনি অবৈধ ভাবে তিন তলা বাড়ি, ৪৫ বিঘা জমি ও সন্তানদের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করে বিপুল অর্থ বিত্তের মালিক হয়ে যান। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে অবৈধ ও জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক বীরকান্ত রায় বাদী হয়ে দুদক আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে হাবিবুর রহমানের বিরুদ্ধে চার্জসীট দাখিল করা হয়। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে হাবিবুর রহমানকে দোষি সাব্যস্ত করে ৯ বছরের কারাদণ্ড ও ২৮ লাখ ৯১ হাজার ৩শ ৯১ টাকা জরিমানার আদেশ দেন। সেই সঙ্গে জরিমানার অর্থ ৬০ কার্যদিবসে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন। অন্যথায় আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে হাবিবুর রহমানকে।
এ বিষয়ে সরকারি কৌশলী এ কে এম হারুন উর রশীদ বলেন, অভিযুক্ত হাবিবুর রহমান মাত্র ২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগ দেন। চাকরিকালীন তিনি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার নামে ১০টি মামলা হয়েছে। ইতোমধ্যে কুড়িগ্রামের ৫৬ লাখ টাকা আত্মসাতের মামলায় তার ৯ বছরের সাজা হয়েছে। আজকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার ৯ বছরের সাজা দিয়েছেন আদালত।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.