মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:
সাতক্ষীরায় একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান জব্দ করেছে র্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার মধ্য কাটিয়া এলাকার একটি বাগানের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় র্যাব সদস্যরা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র্যাব সদস্যরা সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার এর গলিতে বাগানের ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় কাঠের বাটের একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ওয়ান শুটারগান ও দেশী পিস্তল সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.