
নুর আলম:
শরীয়তপুরের জাজিরায় ডাকাতিকালে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৪-ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন ঢাকা-শরীয়তপুর রোডে এ ঘটনা ঘটে। পরে আহত দুই ডাকাতকে প্রাথমিক চিকিৎসা দিতে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
আহত ডাকাতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার মোঃ জাহাঙ্গীর মৃধার ছেলে রিপন মৃধা (৩৫) ও নড়িয়ার ঘড়িষা এলাকার আমির হোসেন বেপারির ছেলে জীবন বেপারি (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছুদিন ধরে জাজিরায় ডাকাতের উপদ্রব ব্যাপকহারে বেড়েছে। প্রায় প্রতি রাতেই ডাকাতি হয় এসব এলাকায়। তাই পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় থাকেন স্থানীয় গ্রামবাসরাও।
তারই সূত্র ধরে শুক্রবার গভীর রাতে পূর্ব নাওডোবার আব্দুল মজিদ বেপারী কান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কালভার্টের উপর ৩-৪ জন অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল চালক ও প্রাইভেট কারের ভিতরে থাকা ব্যাক্তিদের সহোযোগিতায় স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার স্পেশাল ডিউটিতে থাকা টহল টীম তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে পদ্মা দক্ষিণ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এনামুল হক শিমুল মুঠোফোনে আজকের সংগ্রাম'কে বলেন, ডাকাতি করার সময় ডাকাত দলের দুই সদস্যকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.