মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী তে একশত বাইসাইকেল হতদরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে প্রদান।
নীলফামারীতে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে, এবং শিক্ষার মানকে এগিয়ে নিতে,
নীলফামারী জেলায় বিভিন্ন, উপজেলায় নীলফামারী সদর, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ১০০ দরিদ্র মেধাবী ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয় কিশোরগঞ্জ উপজেলার নিতাই উচ্চ বিদ্যালয় মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান আবু হেনা মো; রহমাতুল মুনিম।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের, সভাপতিত্বে বক্তৃতা দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম, যুগ্ম সচিব (প্রথম সচিব, শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. ঈদতাজুল ইসলাম, পুলিশ সুপার মো. গোলাম সবুর, রংপুর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুস সবুর খান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা. নাহিদা ফরিদী প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.