
বিশেষ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার মধ্যপাড়ায় ২৬-শে ফেব্রুয়ারী (সোমবার) আনুমানিক রাত ১:৪০ ঘটিকায় জনৈক খলিল মিয়ার ভাড়া বাড়ি হইতে জেলা গোয়েন্দা শাখা ঢাকা জেলা দক্ষিণের এসআই শাহাদত হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম ( ২৪) পিতা - মোঃ মিয়া চাদ, সিরাজদিখান, মুন্সিগঞ্জ কে বিক্রয় নিষিদ্ধ ৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।
ঘটনার বিবরণে জানা যায় বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এসআই শাহাদত তার সঙ্গীয় ফোর্স সহ চুনকুটিয়া এলাকার মধ্যপাড়ায় জনৈক খলিল মিয়ার ভাড়া দেওয়া বাড়িতে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করিতেছে বিশ্বস্ত সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম কে হাতেনাতে ধরে তার বাড়ি তল্লাশি করে প্লাস্টিকের বস্তার মধ্য হইতে ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামি আব্দুর রহিম জানায় সে দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় গাঁজা বিক্রয় করিতেছিলো।
এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণীর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.