
মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মামুন ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মামুন জেলা শহরের প্রগতি পাড়া এলাকার মৃত. আব্দুল মালেকের ছেলে। মামুন একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে রেল পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় চিলাহাটিগামী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মারা যান মামুন,পরে খবর পেয়ে রেলপুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযম বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ ছিলো না। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।
ওসি বলেন, ২০দিন আগে মামুনের বাবা মালেকও মারা যান। তিনিও অসুস্থ্য ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.