
নুর আলম:
শরীয়তপুরে জিয়াউর রহমান মোল্যা (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪- মার্চ) সন্ধ্যা সাড়ে ৭'টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখি এলাকার কালাম মোল্যার বাড়ীর সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জিয়াউর শরীয়তপুর সদর উপজেলার চর পাতাং গ্রামের মৃত মতিউর রহমান মোল্যার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মাতুব্বর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রুদ্রকরে বিক্রির জন্য মাদকসহ একজন ব্যাক্তি অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার তার সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেট থেকে দশ পিস ইয়াবা জব্দ কর হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানায় ডিবি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.