
নুর আলম:
শরীয়তপুরের জাজিরায় ৩৭'শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ পাট বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১-মার্চ) উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে উপজেলার বড় গোপালপুর, মূলনা, নাওডোবাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার এ বীজ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারসহ উপসহকারী কৃষি অফিসার ও বীজ নিতে আসা কৃষক কৃষাণীরা।
এদিকে প্রণোদনার বীজ পেয়ে খুশি উপস্থিত কৃষকেরা। তাদের মতে, প্রতি কেজি বীজ দিয়ে প্রায় এক বিঘা জমিতে পাটের আবাদ করা যায়। এতে বেঁচে যায় বীজ কেনার বাড়তি খরচ। এছাড়া উন্নত জাতের এসব বীজে ফলনও হয় ভালো।
এবিষয়ে জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক আজকের সংগ্রামকে জানান, কৃষকের কথা চিন্তা করে সরকার প্রতি বছর প্রণোদনার বিভিন্নরকম মৌসুমি ফসলের বীজ বিতরণ করে থাকে। তারই অংশ হিসেবে চলতি মৌসুমে জাজিরাতে আমরা ৩৭'শ ৫০ জনকে কৃষি প্রণোদনার এক কেজি করে পাট বীজ দেয়া হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.