বিশেষ প্রতিনিধিঃ
সিপিসি-১ র্যাব-৫ এর হাতে মাদক সরবরাহের সময় ১ কেজি ৫২৮ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উক্ত সময় হেরোইনের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য হেরোইন বহনের সময় র্যাবের আভিযানিক দল উক্ত আসামিকে আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিকে তল্লাশি করলে তার হেফাজত থেকে ০১ কেজি ৫২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
২৩ মার্চ ২০২৪ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বারইপাড়া গ্রামস্থ পদ্মা নদীর চরে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ রাসেল মিয়া (২৬), পিতা-মোঃ আনু মিয়া, মাতা-মৃত রাহেলা বেগম, সাং-উসকাটিপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১ কেজি ৫২৮ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.