বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মোঃ সোহরাব তালুকদার ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন।
উল্লেখ্য এএসআই সোহরাব তালুকদার জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২৪ এ ঢাকা জেলার অন্তর্গত ৭ টি থানার ভিতরে সর্বাধিকসংখ্যক সাজার পরোয়ানাভুক্ত আসামী,জিআর ও সিআর সহ সর্বাধিক সংখ্যক পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা স্মারক পেলেন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই সোহরাব তালুকদার।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান,বিপিএম - সেবা, পিপিএম (বার) , ৩ মার্চ সকাল ১০ ঘটিকায় ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সোহরাব তালুকদারের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
উল্লেখ্য সোহরাব তালুকদার তার কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালেও ৪ বার শ্রেষ্ঠ এ এস আই হিসেবে পুরস্কৃত হয়েছেন।
উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহীল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন বিপিএম সহ ঢাকা জেলা পুলিশের কর্মকর্তাগন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.