বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গনি শেখের নিজস্ব উদ্যোগ,অর্থায়নে সড়ক সংস্কার। ইন্দুরকানী উপজেলার জন গূরুত্বপূর্ন বালিপাড়া চৌকিদারহাট সড়কটির বেহাল দশার কারনে দীর্ঘদিন যাবত ছোট বড় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। প্রায়ই বালুর গর্তে গাড়ির চাকা আটকে যায়।
একারণে সড়কটি দিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় জনসাধারণ, স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ূয়া ছাত্র - ছাত্রী। বিশেষ করে বালিপাড়া বাজার থেকে মধ্যে বালিপাড়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ১ কি:মি: সড়কের বিভিন্ন জায়গায় গর্ত এবং ধূলিকনার কারনে গত প্রায় ২ বছর যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।
সড়কটি সংস্কারের জন্য সমাজসেবক আব্দুল গনি শেখ তাঁর নিজস্ব উদ্যোগে বিভিন্ন স্থানে খোয়া,বালু দিয়ে মোটামুটি ভাবে যানবাহন চলাচলের উপযোগী করে দিয়েছেন। এই সংস্কার কাজ পেয়ে এলাকার সর্বস্তরের জনগণ খুশি এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.