
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঈদ উপহার পেল ৩ হাজার পরিবার। ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ভান্ডারিয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো: ফজলুল করিম মিঠু মিয়া।
ইত্যেপূর্বে কয়েক হাজার হতরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অর্থ সহয়তা দিয়ে হাসি ফুটিয়েছেন এই শিক্ষানুরাগী মিঠু মিয়া। তিনি শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩ হাজার মানুষকে ঈরে উপহার হিসেবে নতুন শাড়ি কাপড় ও লঙ্গী দিয়েছেন। এসব ঈদ উপহার পেয়ে শিক্ষানুরাগী মিঠু মিয়া প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার অসহায় এবং সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা।
মিঠু মিয়ার বাসভবনে নতুন শাড়ি কাপড় ও লঙ্গী বিতরণ কালে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক খালেকুজ্জামান নিপু, সাবেক ইউপি সদস্য দেলওয়ার হোসেন, শহিদুল ইসলাম, সমাজ সেবক দেলোয়ার হোসেন রত্তন,জাকির মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহবুব ইসলাম জুয়েল, ইউনিয়ন যুবলীগের সভাপতি একে এম মঞ্জুরুল ইসলাম প্রমূখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.