নিজস্ব প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রামদিয়া গ্রামে রাতের অন্ধকারে মিলন মন্ডলের বিস্কুট বেকারি বিধ্বংসী আগুনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। বেকারী মালিক মোঃ মিলন মন্ডল এর
রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গেল , সংসার চলবে কী করে, সেই দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছেন বেকারী মালিক।পরিবারের আহাজারিতে নেমে আসে এক শোকের ছায়া ।
মাত্র কয়েক ঘন্টা পূর্বে ছিলেন বেকারি মালিক ভয়ানক অগ্নিকান্ডে তিনি এখন নিঃস্ব ফকির ।
বুধবার ২৪ এপ্রিল ২০২৪ রাত ৩ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের,রামদিয়া ব্রিজঘাট নামক এলাকায় মেহেদী বিস্কুট বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনের পুড়ে যায় মেহেদী নামে বিস্কুট বেকারীর সম্পূর্ণ মালামাল। ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস এসে পৌছে, প্রায় দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরনে জানাযায় কাজ শেষ করে৷ রাত ১২ টায় ফ্যাক্টরির তালা বন্ধ করে প্রতিদিনের ন্যায় কারখানার শ্রমিক ও প্রধান কারিগর শ্রী রমেন কুমার , কারখানা থেকে ১০ গজ দুরে ষ্টাপ রুমে ঘুমিয়ে পড়ে।
রাত ৩ টার দিকে পোড়া গন্ধে, ধোঁয়ায় তাদের ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে দেখে ফ্যাক্টরীতে দাঔ দাঔ করে আগুন জলছে।
ফায়ার সার্ভিসে কল করলে ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এসে পৌছায়,ফায়ার সার্ভিস ইউনিটের দেরঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আশে।
কথাহয় বিস্কুট ফ্যাক্টরিটির প্রধান কারিগর শ্রী রমেন কুমার বিশ্বাসের সাথে তিনি বলেন প্রচন্ড ধোঁয়া পোড়া গন্ধে ঘুম ভেঙে যায়, বাইরে বেরিয়ে দেখি কারখানাটির উপর আগুন জ্বলছে। ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের কল করা হয়। দ্রুত ফায়ার সার্ভিস এসে অগ্নি নির্বাপন কাজে যোগ দেয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস দ্রুত আসায় রক্ষা পায় আশেপাশের দোকান ঘর, আশেপাশে থাকা বাড়িগুলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি জানান।
মেহেদি বিস্কুট বেকারির মালিক মোঃ মিলন মন্ডলকে আহাজারী করতে দেখা যায়।
তিনি বলেন তার রোজগারের পথ বন্ধ হয়ে গেল,তিনি এখন কি করে সংসার চালাবেন তার আয়ের পথ বন্ধ হয়ে গেল। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম আমি । কি করে লোনের টাকা পরিশোধ করব। কিভাবে আগুন লাগল বুঝতে পারছি না।কারো প্রতি কুনো অভিযোগ নাই মিলন মন্ডলের ।
তিনি আরো জানান তার ফ্যাক্টরির সমস্ত তৈরী বিস্কুট,সহ সরঞ্জাম সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরির মালিক মোঃ মিলন মন্ডল ধারণা করছেন ।ফ্যাক্টরি মালিক মোঃ মিলন মন্ডল আরো জানান , তার একমাত্র উপার্জনের এই ফ্যাক্টরি শেষ অবলম্বন ছিল , এখন ছেলে সন্তানদেরকে লেখাপড়া করানো সহ তার সংসার কি করে চলবে, এই হতাশায় ভুগছে ফ্যাক্টরি মালিক মিলন মন্ডল , সাথে রয়েছে ঋণের চাপ ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.