বিশেষ প্রতিনিধিঃ
গত ২৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ০৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম ১। মোঃ রবিউল মোল্লা (২৩), পিতা-মোঃ কাদের মোল্লা, সাং-ইটেরপুল, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ২। মোঃ জাবেদ হাওলাদার (২৩), পিতা-মোঃ জালাল হাওলাদার, সাং-শ্রীরামপুর, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ তাছিন (১৮), পিতা-মোঃ সিদ্দিক বেপারী, সাং-চরমৈরা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর ও ৪। মোঃ রবিউল মীর (১৮), পিতা-মোঃ মজিদ মীর, সাং-জয়পাড়া, থানা-বেগমগঞ্জ, জেলা-শরীয়তপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু ও ০৩টি ছুরি উদ্ধার করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.