বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা হতে ৪০৬ ক্যান বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৮৪,২০০/- (দুই লক্ষ চুরাশি হাজার দুইশত) টাকা মূল্য মানের ৪০৬ (চারশত ছয়) ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইকবাল হোসেন (৪৮), পিতা-আঃ মান্নান, সাং-বারইখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.