বিশেষ প্রতিনিধিঃ
গতকাল ০৪/০৫/২০২৪ইং বিকেল আনুমানিক ০৫:২০ ঘটিকায় স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ফাড়ির এসআই আবুল কালাম আজাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সংঙ্গীয় ফোর্স সহ মোবাইল-৫ ডে ডিউটি চলাকালিন সময়ে, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে একটি অর্ধপচন লাশের সংবাদ পাওয়া যায়।
সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদ তার সংঙ্গীয় ফোর্স সহ, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক প্রকল্প সংলগ্ন জননী কুরিয়ার সার্ভিসের পূর্ব পাশের বসুন্ধরা রিভারভিউ সিটির বালুর মাঠের একটি শিশু গাছের নীচ হতে একজন নাম পরিচয়হীন যুবকের অর্ধপচন লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক (৩০) বছর। স্থানীয় এবং উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য বিভাগীয় প্রধান ফরেনসিক মেডিসিন বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) ঢাকার মর্গে প্রেরন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.