
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জে এপ্রিল মাসে সর্বোচ্চ পরোয়ানা তামিলসহ চলতি মাসে ক্লু-লেস ১টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য দোয়ারাবাজার থানার দুই পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রবিবার(৫ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এস আই আবুল বাশার ও সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে এএসআই নোমান মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্'র সভাপতিত্বে ও জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর'র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিনসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.