মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন কে দীর্ঘ ০৭ বছর পর রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা হতে গ্রেফতার করেছের র্যাব-১০।
গতকাল ০৯ মে সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মামলা নং-৩৭, তারিখ- ২৭/০২/২০১৭ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ১(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডসহ সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৭ বছর যাবৎ পলাতক আসামী মোঃ রিপন আলী (৩৮), পিতা-মৃত কাশেম আলী, সাং- ছেউড়িয়া মন্ডল পাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া কে গ্রেফতার করে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.