বিশেষ প্রতিনিধিঃ
ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি র্যাব-১১ ও র্যাব-০৮ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকা হতে গ্রেফতার।
উল্লেখ যে,গত ০৯/০৫/২০২৩ ইং তারিখে আনুমানিক সকাল১০:০০ ঘটিকার দিকে বাড়ি নং-১১৭,দক্ষিণ গাঁও ০২ রোড, নিচতলা,থানা সবুজ বাগ,ঢাকা এলাকায় উক্ত আসামি মুক্তা সহ তার আর ও দুজন সহযোগী মিলে একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীর বাড়িতে ৩য় তলায় ভাড়াটিয়া সেজে বাড়ি ভাড়া কথা বলে কৌশলে বাসার মালিকের স্ত্রীকে চেতনাশক ওষুধ মিশ্রিত বেলের শরবত খাইয়ে অচেতন করে বাসার ভেতর থেকে চার ভরি স্বর্ণের গহনা আনুমানিক মূল্য- ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) ও বাসার আলমারি থেকে নগদ ১,০০,০০০/- ( এক লক্ষ টাকা) নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাংক কর্মচারীর বাসার কাজের বুয়া রুমের ভিতর প্রবেশ করে দেখতে পায় ব্যাংক কর্মচারীর স্ত্রী বিছানায় চোখ বড় বড় করে ছটফট করতেছিল। পরবর্তীতে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১০/০৫/২৩ ইং তারিখে মারা যায়। পরবর্তীতে ব্যাংক কর্মচারী নিজে বাদী হয়ে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ১৪ তারিখ ১১/০৫/২৩।।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.