
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরে জেলার ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলা মো: আবু সাঈদ মিঞা ও নেছারাবাদ উপজেলায় আব্দুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচনের রিটার্নি কর্মকর্তা সৈয়দ শফিকুল হক এ ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে মো: আবু সাঈদ মিঞা ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধিপ্রার্থী মো: মনিরুজ্জামান তালুকদার পল্টন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৬ হাজার ২৯৪। এছাড়া কাউখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: মৃদুল আহমেদ সুমন। মৃদুল আহমেদ সুমন চশমা প্রতীক নিয়ে ১০ হাজার ১০৭ ভোট পান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন পপি হাসঁ প্রতীক নিয়ে ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অপর দিকে নির্বাচনে নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল হক আনারশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৮হাজার ৬১২ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধিপ্রার্থী এস এম মুইদুল ইসলাম মোটরসাইলকে প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৫ হাজার ৫২০। এছাড়া নেছারাবাদ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীক নিয়ে মো: শফিকুর রহমান। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল ফুটবল প্রতীক নিয়ে জয়ী হয়েছে।
এ ২টি উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৫ হাজার ২৯৬ জন। নেছারাবাদ উপজেলার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ১৭৯ জন ও কাউখালী উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ১১৭ জন।
পিরোজপুরের এ দু’টি উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ১২২ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.