মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
উপজেলা পরিষদ নির্বাচন কোনরুপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ভাবে সুসম্পূর্ণ হয়েছে
এবারে উপজেলা পরিষদ নির্বাচন,
২১শে মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন টানা ভোট গ্রহনের মাধ্যমে জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচন সুসম্পূর্ণ করেন সহকারী রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার,জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, নির্বাচন সুষ্ঠু কল্পে পাঁচ স্তরের প্রশাসনিক নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে রাখা হয় গোটা উপজেলা। সেই সঙ্গে বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর টহল গাড়ি সর্বক্ষণেই তৎপর ছিল জনসমাগম স্থানে ও রাস্তায়। ফলে কোনরুপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুসম্পূর্ণ করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন ও জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, নির্বাচন অফিস। উপজেলা রিটার্নিং অফিসারের সাক্ষরিত প্রাপ্ত্য তথ্য অনুযায়ী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বে-সরকারী ভাবে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী আনছার আলী মিন্টু। তিনি ঘোড়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ও দুইবারের ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ৪৬ ভোট। পক্ষান্তরে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে থাকা আবদুল ওয়াহেদ বাহাদুর চিংড়ি মাছ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২১ হাজার ৮শত ৩৬ ভোট এবং চতুর্থ স্থানে রয়েছে বর্তমান উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও খুটামারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৬শত ৫ ভোট। অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা হলেও আগামী দিনের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ট্রাক ট্রাংলড়ি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগ নেতা শাহীনুর রহমান টিউবওয়েল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৩শত ৩৫ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী যুবলীগ নেতা মনোয়ার হোসেন লিটন চশমা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৩ হাজার ৮শত ৮২ ভোট। তৃতীয় স্থানে রয়েছে জাপা নেতা নুর আলম তালা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৮শত ৩২ ভোট। সেই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করলেও আগামী দিনের জন্য মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দ্বিতীয় বারের ন্যায় মনোয়ারা বেগম। তিনি ফুটবল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪৪ হাজার ৮শত ৩৮ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিতা রানী রায় কলস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ৫শত ২৯ ভোট। তৃতীয় স্থানে রয়েছে রাহেনা বেগম। তিনি প্রজাপতি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১২ হাজার ৬ শত ৫৮ ভোট ও চতুর্থ স্থানে রয়েছে মাসুমা কিবরিয়া সিমা। তিনি হাঁস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ১শত ২৫ ভোট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জি. আর সারোয়ার জানান, এবারের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১শত ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং এ সকল ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ছিল ৭শত ৪১টি। কোনরুপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অত্যান্ত শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠু কল্পে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ফলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছে উপজেলা প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জলঢাকা থানা প্রশাসন। জেলা রিটেনিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান উপজেলাটিতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার ২শত ৩৯জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৫৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ১শত ৭৯ জন। অন্যদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন জানান, অত্যান্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর উপজেলা পরিষদ নির্বাচন উপহার দিয়েছে এ অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ। আসন্ন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে ৩৫.৬০৫℅ ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.