
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর বড়ই চারা সরকারী প্রাথমকি বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত ইউসুফ মন্ডল (৬২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট দিতে গিয়ে কেন্দ্রের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলাকালীন সময় , এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মন্ডল নবাবপুরের চরদক্ষিণ বাড়ীর হানু মন্ডলের ছেলে।
ভোট কেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ ভোটের মাঠে অসুস্থ হয়ে পড়ে ইউসুফ মন্ডল কে। পরে স্থানীয়রা তাকে বাড়ীতে নিয়ে যায়। শুনেছি মারা গেছে।
জানাগেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ৪৯০ জন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.