
ওমর ফারুক নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় খাকসা গ্রামের ঐতিহাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় যার নাম করণ করা হয় খাকসা গ্রামের নামেই।
বিগত কিছু দিন আগে সরকারি বিধি অনুযায়ী সারা বাংলাদেশে শ্রুতিকটু হয় এমন সকল প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়।
এতে খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ও পরিবর্তন করা হয়।
এতে বেশ কিছু দিন হলো এলাকায় চাপাক্ষোভ বিরাজ করে এলাকা বাসীর ভেতরে।
তারি ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল দশটায় মানব বন্ধন করে এলাকা বাসী।
সেখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং জমি দান কারি খাকসা গ্রামের আলহাজ্ব আমাজাদ হোসেনের সুযোগ্য পুত্র প্রফেসর আসাদুল ইসলাম (ঝন্টু) বর্তমান স্কুলের সভাপতি এবং স্থানীয় ওয়ার্ড সদস্য ওয়ারসেল আকন্দ,
স্থানীয়,সমাজ সেবক,মানিক হোসেন (কালু) শিক্ষক ইজাজুল হক, সমাজ সেবক রেজাউল করিম (লিটন) ছাত্রলীগ নেতা মিলন সহ আরো নানা শ্রেণীপেশার মানুষ মানুষ উপস্থিত হন। এবং তারা সকলেই গ্রামের নামে উক্ত স্কুলের নাম পুনর্বহালের দাবি জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.