বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা দরছি ইউপি বাজারে ২ জুন ২০২৪ রোজ রবিবারে ভোক্তা অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন ।
অভিযান পরিচালনায় ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান ।
বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করেন ।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিভিন্ন রকমের পণ্যর মোড়ক না থাকায় ও পণ্যর মূল্য তালিকা প্রদর্শন এবং সংরক্ষণ না করার অপরাধে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন হাজার টাকা করে অর্থ জরিমানা করা হয় ।
মেয়াদ উত্তন্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
মুজাফফর স্টাল কে ৩ হাজার টাকা ।
রাদিত স্টলকে ২০০০ টাকা ।
রুহুল আমিন ভ্যারাইটিজ স্টল কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
মোজাফফর স্টলের অনিয়ম পণ্যের গায়ে মোড়ক না থাকা ও পণ্যর মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে এই অর্থদণ্ড করা হয় ।
রাদিত স্টলের অনিয়ম মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে অর্থদণ্ড করা হয় ।
রুহুল আমিন ভ্যারাইটিজ স্টল এর অনিয়ম মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গিয়েছে শুধু তাদেরকেই জরিমানার আওতায় আনা হয়েছে ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান জনস্বার্থে অব্যাহত রাখা হবে বলে জানান জেলা কর্মকর্তা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.