
গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধি:
বরিশাল বিভাগে শুদ্ধাচার পুরষ্কারে জন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ২০২৩-২৪ অর্থবছরে বিভাগীয় পর্যায়ে 'আওতাধীন জেলা কার্যালয় প্রধান' ক্যাটাগরিতে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান শুদ্ধাচার পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সোমবার (৩ জুন) বরিশাল বিভাগীয় কমিশনার ও বিভাগীয় পর্যায়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি মো: শওকত আলী এক আদেশে এ ঘোষণা দেন।
জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধনী) নীতিমালা ২০২১ এর ৩.৩ নম্বর উপ-অনুচ্ছেদ অনুযায়ী বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান সংক্রান্ত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার এর জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাহেদুর রহমানকে নির্বাচিত করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.