
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক -এই প্রতিপাদ্যকে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভুমি অফিস-এর আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
ভূমি সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম প্রমুখ।
এসময় উপজেলা ভুমি অফিস ও ৮ টি ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কমর্চারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিয়ামতপুর উপজেলা ভূমি সেবা সপ্তাহ চলবে ১৪ জুন পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.