মাহমুদুল হাসান, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
রামগড় ৪৩ বিজিবি, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে ।আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মো. আরমান মিয়ার নেতৃত্বে একটি টহল দল ৪৬ বোতল মদ জব্দ করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর এলাকায় অভিযান চালায়, রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৪৬ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার টাকা। মদের বোতলগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.