মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জলঢাকা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্য।
জলঢাকা থানার চৌকস অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে জলঢাকা থানার চৌকস টিম ভোর রাত থেকে অভিযান করে।
জলঢাকা থানাধীন পশ্চিম গোলমূন্ডা এলাকায় গাড়ী তল্লাশী চেকপোস্ট অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম (১৯) পিতা- মোঃ নুর ইসলাম সাং- দক্ষিন সোনাখুলি থানা- ডিমলা জেলা-নীলফামারীকে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও বহনে ব্যবহৃত পালসার মোটর
সাইকেল সহ একজন কে আটক করে জলঢাকা থানা পুলিশ। ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের চোরাচালানের সাথে জরিত।
মাদক সংক্রান্তে জলঢাকা থানার মামলা নং-২৫ তাং ১৪/০৬/২৪ খ্রীঃ ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(খ)/১৪(খ) রুজু করা হয়।
মাদকের বিরুদ্ধে অভিযান জোরালো তৎপরতা চলমান আছে।
অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জলঢাকা নীলফামারী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.