বাবলু শেখ রাজবাড়ীঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৫ শে জুন শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার ।
শপথ গ্রহণ করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম, নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা জব্বার মুন্সী , বালিয়াকান্দি উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান এহসানাল হাকিম সাধন ।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু । বালিয়াকান্দি উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
ও গোয়ালন্দ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং তিন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বৃন্দ,
শপথ গ্রহণ করেন।
এস এম নওয়াব আলী ঢাকা হইতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে বিভিন্ন জায়গায় পথসভায় ফুলের পাপরী ছিটিয়ে সংবর্ধনা দেয়া হয় । পথে সংবর্ধনায় হাজার হাজার জনতার ভিড়ে এসএম নওয়াব আলী আত্মহারা হয়ে বলেন আপনাদের দেয়া এই ভালোবাসা আল্লাহপাক যেন আমাকে ধরে রাখার তৌফিক দান করেন আমিন ।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এস এম নওয়াব আলী ।
এদিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী সদর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়,।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী , এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে ২৭ শে জুন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ কার্যালয়ে বসবেন বলে উল্লেখ করেন এস এম নওয়াব আলী ।
নির্বাচনীয় কালিন ওয়াদা রক্ষার স্বার্থে ভোটারদের সহযোগিতা চান । আরো বলেন রাজবাড়ী সদর উপজেলা একটি মডেল উপজেলা গড়ার প্রতিশ্রুতি দেন , মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা করবেন বলে বক্তব্যতে ব্যক্ত করেন। এসময় হাজার হাজার সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে নেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মীরা এসে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ।
এস এম নওয়াব আলী আরো বলে আমি একজন মুক্তিযোদ্ধা ঢাকা বিভাগীয় কমিশনার সাহেব ও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যেকোনো সমস্যায় আমার পাশে থেকে এই সদর উপজেলা পরিষদ কে উন্নয়নের হাত বাড়িয়ে দেবে ।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় রেল পথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি , প্রতিশ্রুতি দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান এসএম নওয়াব আলীর নির্বাচনকালীন ওয়াদা রক্ষার স্বার্থে মন্ত্রী তার পাশে সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে বক্তব্যে ব্যক্ত করেন এবং রাজবাড়ী সদর উপজেলা বাশির সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন ।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান ।
ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম ।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু ।
এবং ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.